রোহিঙ্গা হত্যা বন্ধে ব্রঙ্কসে মুসলিমদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে ব্রঙ্কসে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী মুসলিমদের বিক্ষোভ
রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে ব্রঙ্কসে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী মুসলিমদের বিক্ষোভ

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্বিচারে রোহিঙ্গা মুসলিম হত্যা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বায়তুল ইসলাম জামে মসজিদের উদ্যোগে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ব্রঙ্কসের ডেভিডসন অ্যাভিনিউতে এ বিক্ষোভে নেতৃত্ব দেন মো. আমিনুল হোসেন খান।

বিক্ষোভে আমেরিকায় বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের প্রচুর সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন। তাঁরা মিয়ানমারের সরকারি প্রশাসন ও সেনাবাহিনীর বিরুদ্ধে নানা স্লোগান ও হত্যাকাণ্ড বন্ধ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত রোহিঙ্গা নির্যাতিতদের সাহায্য দেওয়ার দাবি জানান।

বিক্ষোভে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ, কাজী কারী রহমত উল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, রাঙ্গা, বাবুল, মামুন, আজাদ, বিপ্লব প্রমুখ।