
নিউইয়র্কে মানবাধিকার কমিশন ইউএসএর সভায় রোহিঙ্গাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ ইনক আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ সম্পাদক মো. কায়সারুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ আহমদ লস্কর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহসভাপতি জনার্দন চৌধুরী, অর্থ সচিব লায়েকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক কাজী এনাম, সহসাংগঠনিক সম্পাদক শাহ মোয়াল্লেম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এলিজা আক্তার মুক্তা, সহসাংস্কৃতিক সম্পাদক খাইরুল ইসলাম খোকন, এ বি এম সালের উদ্দিন, চৌধুরী সায়েম, মো. আবদুল আলিম খান, মো. আনোয়ার হোসেইন, মো. গোলাম আলী ইমাম ভূঁইয়া, রেবেকা সুলতানা, মো. নুর এ মির ও শাহনাজ বেগম প্রমুখ।
তহবিল সংগ্রহ উপলক্ষে সভায় একটি সংবাদ সম্মেলন করার প্রস্তাব গৃহীত হয়। সভায় সম্প্রতি মিসরের একটি মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানানোসহ সংগঠনের জন্য নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি কার্যালয় নেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়।