রয়টার্সের জরিপে এগিয়ে হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জরিপে ১৩ দশমিক ৩ শতাংশ এগিয়ে রয়েছেন। গতকাল শুক্রবার রয়টার্স/ইপসস প্রকাশিত জরিপের ফলে এ তথ্য জানা যায়।
রয়টার্সের এই জরিপ অনলাইনে চালানো হয়। এতে ৫০টি অঙ্গরাজ্যের ১ হাজার ২০১ জন মতামত দেন।
জুন মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলা জরিপে ৪৬ দশমিক ৬ শতাংশ ভোটার ক্লিনটনকে আর ৩৩ দশমিক ৩ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থনের কথা জানান। ২০ দশমিক ১ শতাংশ ভোটার এ দুজনের কাউকেই সমর্থন করেন না বলে মত দিয়েছেন।
১২ জুন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে হামলার ঘটনার পর ট্রাম্পের সমর্থন হঠাৎ বেড়ে যায়। এতে ক্লিনটন তাঁর জনপ্রিয়তার প্রায় ৯ শতাংশ হারান। ট্রাম্পের এই সমর্থন বেড়ে যাওয়ার বিষয়টি সাময়িক বলে ধরা হচ্ছে।
ক্লিনটনের প্রচারের সঙ্গে পেরে উঠতে হাঁসফাঁস করতে থাকা ট্রাম্প চলতি সপ্তাহে তাই আবার আগের স্থান থেকে পিছিয়েছেন।