রয়েল বেঙ্গল পথমেলা রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভা শেষে বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সদস্যরা। ছবি: প্রথম আলো
সভা শেষে বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সদস্যরা। ছবি: প্রথম আলো

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা আগামী রোববার অনুষ্ঠিত হবে। নর্থ ব্রঙ্কসের ২০৪ স্ট্রিটে দিনব্যাপী এ জমজমাট পথমেলায় থাকবে জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা।

গত বুধবার রাতে নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্তোরাঁয় এ বিষয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের উদ্যোগে ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সহায়তায় এ মেলা অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মসহ সবার কাছে বাঙালি সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরতে বাঙালি-অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে রয়েল বেঙ্গল পথমেলার আয়োজন করা হয়। আগামী রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। মেলায় বাংলাদেশি মালিকানার বিভিন্ন মুখরোচক খাবার, পোশাক ও প্রসাধনসহ নানা পণ্যের স্টল থাকবে। মেলায় র‍্যাফল ড্রয়ের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আবদুর রহিম, সদস্যসচিব বোরহান উদ্দিন, বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, কমিউনিটি কর্মী হেলাল চৌধুরী, হাজি আবদুল মুসাব্বির, এ ইসলাম মামুন, তানিম প্রমুখ।