লং আইল্যান্ডে দিনব্যাপী নাট্যমেলা ২২ সেপ্টেম্বর
শিল্পাঙ্গনের উদ্যোগে লং আইল্যান্ডে প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী নাট্যমেলা। গত বছর জ্যামাইকা শহরে সফল নাট্যমেলা আয়োজনের পর এবার আরও ব্যাপক পরিসরে ও জমজমাট আয়োজনে দ্বিতীয় নাট্যমেলার প্রস্তুতি চলছে।
আগামী ২২ সেপ্টেম্বর রোববার
দুপুর ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত হিক্সভিলের লেভিটটাউন পার্কওয়ের লেভিটটাউন হলে এই নাট্যমেলার আয়োজন করা হচ্ছে। মেলা সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ ও উত্তর আমেরিকার প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব এবং পেশাদার নাট্যদল যোগ দিচ্ছেন নাট্যমেলায়। মঞ্চে বিরামহীন নাটক ও নাটক-সংক্রান্ত পরিবেশনার পাশাপাশি চলবে বই ও চিত্র প্রদর্শনী। আর বাঙালি খাবারের আয়োজন তো থাকছেই। বিশাল পরিসরের মিলনায়তনের রয়েছে বিনা মূল্যে পার্কিং সুবিধা। আয়োজকদের পক্ষ থেকে প্রবাসী সবাইকে সপরিবারে ও সবান্ধব শিল্পাঙ্গন নাট্যমেলায় সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি