প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের তদন্তকারীরা ধারণা করছেন, গত বছর ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে চালানো রক্তক্ষয়ী আত্মঘাতী হামলার মূল লক্ষ্যবস্তু ছিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করা যাত্রী ও ইহুদি নাগরিকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি তদন্ত সূত্র জানিয়েছে, গত ২২ মার্চ চালানো ওই হামলায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বহনকারী একটি বিমান অন্যতম লক্ষ্য ছিল। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বোমার বিস্ফোরণ ঘটানোর কিছুক্ষণ আগেও একজন হামলাকারী কয়েকজন ইহুদিকে অনুসরণ করছিল। তবে রুশ যাত্রীদের ওপরও হামলাকারীদের নজর ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরে ইসলামিক স্টেটের (আইএস) দুই জঙ্গির চালানো ওই হামলায় ১৬ জন নিহত হয়েছিলেন।