লটারি নিয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লটারিতে বিপুল অঙ্কের পুরস্কার জেতার পর যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একজন লটারি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ চার বছর তদন্ত শেষে এডি রেমন্ড টিপটন (৫১) নামের এই কর্মীর বিরুদ্ধে প্রতারণার দুই দফা অভিযোগ আনা হয়। কর্মকর্তারা বলেন, ২০১০ সালে হট লোট্টো নামের ওই লটারির টিকিট কিনেছিলেন এডি। পরে ১ কোটি ৪০ লাখ ডলার পুরস্কার জিতলে তিনি মধ্যস্থতাকারীর মাধ্যমে তা আদায়ের চেষ্টা করেন। ওই সময় মাল্টি এস্টেট লটারি অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। আইন অনুযায়ী, লটারি কর্মীরা টিকিট কেনা বা পুরস্কার জিততে পারেন না।
বিবিসি