লটারির ভুল টিকিটেই জিতলেন ২০ লাখ ডলার

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে লটারির ভুল টিকিটেই ২০ লাখ ডলার জিতে নিয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি লটারির টিকিট কেনার সময় দোকান থেকে তাঁকে চাহিদার চিকি না দিয়ে ভুল টিকিট দেওয়া হয়েছিল। আর এতেই তিনি বাজিমাত করে দিয়েছেন।
মিশিগান লটারি জানিয়েছে, লটারিজয়ী ব্যক্তি গাড়ির চাকায় বাতাস ভরার জন্য ইস্ট পয়েন্ট সিটির একটি গ্যাস স্টেশনে থামেন। এয়ার মেশিনের বিলের জন্য তাঁর ভাংতি অর্থের প্রয়োজন ছিল। ভাংতি টাকার সঙ্গে তিনি ১০ ডলার মূল্যের লাকি সেভেন স্ক্র্যাচঅফ টিকিটও চেয়েছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই লটারিজয়ী ব্যক্তি জানিয়েছেন, তিনি স্ত্রীর গাড়ির টায়ারে বাতাস ভরার জন্য দোকানে থেমেছিলাম। তাঁর কিছু ভাংতি অর্থের প্রয়োজন ছিল। তিনি দোকানে গিয়ে ১০ ডলারের লাকি সেভেনের টিকিট চেয়েছিলেন। কিন্তু দোকানের কর্মী তাঁকে ভুল করে ২০ ডলার মূল্যের টিকিট দিয়েছিলেন। ভুল টিকিট দিয়েছেন এটা বোঝার পর দোকানের কর্মী সেটি ফেরত নিয়ে ১০ ডলার মূল্যের টিকিট দিতে চেয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তি ২০ ডলার মূল্যের টিকিটটি রেখে দিয়েছিলেন।
১৪ জুলাই এক বিবৃতিতে লটারিজয়ী ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি বলেন, পরে ওই দোকানে ২০ ডলার দিয়েই টিকিটটি তিনি নিজের কাছে রেখে দেন। পরে লটারির ফলাফলে ২০ লাখ ডলার জয়ী হন। লটারিতে জিতে নেওয়া এই অর্থ দিয়ে তিনি একটি বাড়ি কিনবেন এবং বাকি অর্থ সংরক্ষণ করবেন বলে জানা গেছে।