লস অ্যাঞ্জেলসে হোটেলে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি বিলাসবহুল হোটেলে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাতে স্টান্ডার্ড হোটেলে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ খুঁজছে।

হোটেলে গুলির ঘটনার পর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। অন্য তিনজনের অবস্থা স্থিতিশীল।

গুলির ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।