প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভারী অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রোববার। তিনি গাড়িতে এসব অস্ত্র নিয়ে সমকামীদের একটি শোভাযাত্রায় যাচ্ছিলেন।
এফবিআইয়ের কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, শান্তা মোনিকা এলাকায় তল্লাশি চলছিল। তখন একটি গাড়িতে অস্ত্র, বোমা ও বিস্ফোরক পদার্থ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শহরের একটি সমকামী শোভাযাত্রায় যাওয়ার কথা জানান।
স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, গ্রেপ্তার করা লোকটি ইন্ডিয়ানা থেকে এসেছেন। তবে গাড়িতে করে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে আসার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।