লস অ্যাঞ্জেলেসে আনন্দমেলা ৫ আগস্ট

লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশে আগামী ৫ ও ৬ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে নতুন ধারার বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দমেলা। লস অ্যাঞ্জেলেস-৯০০০৪-এর ১৫১ নর্থ ভারমন্ট অ্যাভিনিউয়ে
ভার্জিল মিডল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসপ্রবাসী বাংলাদেশিদের বছরব্যাপী বিনোদনের এই বহরে চলতি বছর যোগ হলো আনন্দমেলা নামের ভিন্নধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের প্রধান মোহাম্মদ আলী লস অ্যাঞ্জেলেসের তরুণ অনুষ্ঠান সংগঠক।
অনুষ্ঠানে সংগীতশিল্পী দিলরুবা খান, সুলতানা কবির মিতালী, রুমি, শাহ মাহবুব, মোর্শেদ খান অপু, কৃষ্ণা তিথী ও স্বরাজ ব্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া জনপ্রিয় টিভি অভিনেত্রী তারিন জাহান, নাহিন কাজি আসছেন। আসার কথা রয়েছে জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনেরও। অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকবেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট হার্ব জে ওয়েসন জুনিয়র। বিজ্ঞপ্তি।