লস অ্যাঞ্জেলেসে বাংলা বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লস অ্যাঞ্জেলেসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা। ১৫ এপ্রিল বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি স্থানীয় শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে এ মেলার আয়োজন করে। মেলার বিশেষ আয়োজন ছিল পান্তা-ইলিশ, ফুচকা, চটপটিসহ নানা রকম দেশীয় ঐতিহ্যবাহী পিঠাপুলি, ঝাল মুড়ি ও ‘আরন বাজারের’ খাবারের স্টল। ছিল পোশাক ও অলংকারের স্টলও। দুপুরে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। অনুষ্ঠানে আগামী বছর থেকে লিটল বাংলাদেশের ওপর দিয়ে সর্বজনীন মঙ্গল শোভাযাত্রা চালুর ঘোষণা দেওয়া হয় l