লস অ্যাঞ্জেলেসে মুজিবনগর দিবসের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা

নকশাল, কমিউনিস্ট পার্টিসহ বামপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এসব দল কখনো চায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হোক। লস অ্যাঞ্জেলেসে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তারা এ অভিযোগ করেন। ১৭ এপ্রিল বিকেলে লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, মুক্তিযোদ্ধা সরদার আবদুল খালেক ও সাইদুর রহমান প্যাডেল, সোহেল রহমান বাদল, আলমগীর আমির, মমিনুল হক বাচ্চু, শফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, নকশাল, কমিউনিস্ট পার্টিসহ বামপন্থীরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। আজ তাঁরা নানা রকম কথা বলছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর (বাণিজ্য) আল মামুন।

সভায় মুজিবনগরের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।