লস অ্যাঞ্জেলেসে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ। লস অ্যাঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার আলাদীন রেস্তোরাঁয় ১৭ মে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের আহ্বায়ক সুবর্ণ নন্দী তাপস সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিক রহমান। বিশেষ অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি মিজান শাহিন ও সাধারণ সম্পাদক রবি আলম।
ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন। বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক খন্দকার ইমতিয়াজ আহমেদ, প্রস্তাবিত ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহানা পারভিন
ও ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি বীর
মুক্তিযোদ্ধা আবদুর রব। বক্তারা বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ
আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বনেতাদের মাঝে শেখ হাসিনা আজ অন্যতম প্রভাবশালী নেত্রী। তিনি স্বদেশ প্রত্যাবর্তন না করলে আমরা গর্ব করে সে কথা বলতে পারতাম না।