লাকসাম ফাউন্ডেশনের ইফতার মাহফিল আয়োজিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে লাকসাম ফাউন্ডেশনের সদস্য ও অতিথিরা
ইফতার মাহফিলে লাকসাম ফাউন্ডেশনের সদস্য ও অতিথিরা

লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইন্‌ক-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আবদুল তিতুমীর। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক রিপন।
আরও উপস্থিতি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলী মো. আক্তারুজ্জামান, বাবু চিত্তরঞ্জন সিংহ, খোরশেদ আলম, মাওলানা এম কে মাহমুদ প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল ও আনোয়ারুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও লাকসাম ফাউন্ডেশনের সাবেক সভাপতি আবুল কালাম ভূঁইয়া, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ শামীম, বৃহত্তর লাকসাম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, কামাল উদ্দীন, কার্যকরী সদস্য এ বি এম হুমায়ুন কবির ও দুলাল চন্দ্র সিংহ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি মশিউর রহমান মজুমদার, সহসভাপতি তপন বণিক, মনজুর রহমান মানিক, কোহিনূর আক্তার জলি, কোষাধ্যক্ষ আবদুর রহমান দাউদ, মহিলা সম্পাদক সুষমা সিংহ হ্যাপি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইউছুপ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রিয়াজ, প্রচার সম্পাদক মো. ইমরান খান, ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন রুবেল।
মোনাজাত পরিচালনায় ছিলেন মাওলানা এম কে মাহমুদ। রোজার ফজিলত নিয়ে আলোচনা করেন মাওলানা সুন্নত রহমান। মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।