লাখ ডলার পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে জেল পালানো দুই কয়েদিকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশকে সহায়তা করায় সান ফ্রান্সিসকো শহরে গৃহহীন এক ব্যক্তিকে এক লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। তাঁর নাম ম্যাথিউ হে চাপমেন। খবরে পলাতক দুই কয়েদির ছবি দেখেছিলেন তিনি। সুপারমার্কেটের কাছে একটি চোরাই ভ্যানে ওই কয়েদিদের দেখে তিনি স্থানীয় পুলিশকে খবর দেন। এরপর পলাতক কয়েদি হোসেন নায়েরি ও জনাথন তিউকে সেখান থেকেই পুনরায় আটক করা হয়। এরা ছয় দিন আগে অরেঞ্জ কাউন্টি জেল থেকে পালিয়েছিলেন। বিবিসি