লাখ লাখ শ্রমদাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাড়িঘর, মাঠঘাট ও দোকানপাটে শ্রমদাস হিসেবে কাজ করছে লাখ লাখ মানুষ। দেশটির শ্রম ও অভিবাসন কর্মকর্তারা এর কোনো খোঁজখবর রাখেন না। তাঁদের গাফিলতির কারণে দেশটিতে শ্রমিক পাচারের হার বাড়ছেই। গত সপ্তাহে প্রকাশিত নতুন একটি গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের আরবান ইনস্টিটিউট অ্যান্ড নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষকেরা এই গবেষণা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রে শ্রমিক পাচারের ১২২টি ঘটনা খতিয়ে দেখা হয়েছে এবং ঘটনার শিকার ২৮ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের পাচার নিয়ে কাজ করা আইনজীবী, সমাজকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। রয়টার্স