লাদেন হত্যার তথ্য প্রকাশ করায় দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসামা বিন লাদেন হত্যার অভিযানের তথ্য প্রকাশের দায়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ‘নেভি সিলের’ সাবেক সদস্য ম্যাট বিসোনেটকে ৬৬ লাখ ডলার জরিমানা করেছেন আদালত।
মার্ক ওয়েন ছদ্মনামে লেখা ‘নো ইজি ডে’ নামের বইতে ম্যাট বিসোনেট পাকিস্তানের গোপন আস্তানায় আল কায়দা নেতা লাদেনকে হত্যায় তাঁর ভূমিকা বর্ণনা করেন। প্রকাশের নিষেধাজ্ঞা থাকা তথ্য সরকারের প্রতিরক্ষা দপ্তরের অনুমতি ছাড়া জনসমক্ষে এনে বিধি লঙ্ঘন করেছেন- এমন অভিযোগে তাঁকে জরিমানা করা হয়েছে বলে আদালতের নথি থেকে জানা গেছে।