প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মেয়ের জামাই সুলেইমান আবু ঘাইথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালত এ রায় দেন। গত মার্চে মার্কিনদের হত্যা এবং সন্ত্রাসীদের সহায়তা দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে কুয়েতি নাগরিক সুলেইমানকে এই দণ্ড দেওয়া হয়েছে। সুলেইমান যুক্তরাষ্ট্রের মাটিতে বন্দী আল-কায়েদার সর্বোচ্চ নেতা। রায় ঘোষণার সময় সুলেইমানের উদ্দেশে ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান বলেন, ‘মার্কিনদের হত্যায় আল-কায়েদার এজেন্ডা বাস্তবায়নে আপনি যেকোনো কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।’
রয়টার্স