লাভায় বাড়ি ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পাহোয়া শহরে আগ্নেয়গিরির লাভার প্রবাহে একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ‘বিগ আইল্যান্ডের’ ওই শহরের দিকে কয়েক মাস ধরে লাভার প্রবাহ এগিয়ে যাচ্ছিল।
কিলাউয়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দুই সপ্তাহ আগে পাহোয়া শহরে ঢোকে। গত সোমবার দুপুরে প্রথম বাড়িটি অতি উত্তপ্ত লাভায় ধ্বংস হয়ে যায় বলে হাওয়াই কাউন্টির নাগরিক নিরাপত্তা বিভাগের পরিচালক ডেরিল অলিভেইরা জানান। তিনি বলেন, এক হাজার ১০০ বর্গফুটের বাড়িটি পুড়ে যেতে মাত্র ৪৫ মিনিট লেগেছে। স্থানীয় ব্যক্তিদের অনেকেই এলাকা ছেড়ে গেছে এবং আরও অনেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গলিত লাভার স্রোতের গতিপথ শহরের মূল সড়ক থেকে প্রায় ৫০০ ফুট দূরে। অগ্ন্যুৎপাতের কারণে ঘরহারা লোকজনকে সহায়তার আশ্বাস দিয়েছেন সরকারি কর্মকর্তারা। বিমা-সুবিধা পাওয়ার জন্য লোকজনকে নিজেদের বাড়ি পুড়ে যাওয়ার ছবি তুলে রাখতে বলা হয়েছে।
বিবিসি