লাস ভেগাসে আগুনে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাস ভেগাসের তিনতলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে শনিবার সকালে আগুন লাগে।
লাস ভেগাসের তিনতলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে শনিবার সকালে আগুন লাগে।

আমেরিকার লাস ভেগাসে একটি তিনতলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ২১ ডিসেম্বর সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানায়।
ফায়ার সার্ভিস জানায়, তিনতলা অ্যাপার্টমেন্টটিতে আগুন লাগার পর অনেক বাসিন্দা জানালা ধরে ঝুলছিলেন। কয়েকজন ভবন থেকে লাফিয়ে পড়েন। আহত লোকজনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে সে সময় জানায় ফায়ার সার্ভিস।
অ্যালপাইন মোটেল অ্যাপার্টমেন্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে তারা প্রাথমিকভাবে নিছক দুর্ঘটনা বলে ধারণা করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ থেকে ৩৫ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী আহত হননি।