লাস ভেগাসে গোলাগুলি, হতাহতের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাস ভেগাসের মান্দালাই বে এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: এএফপি
লাস ভেগাসের মান্দালাই বে এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মান্দালাই বে ক্যাসিনোতে গোলাগুলির ঘটনা তদন্ত করছে পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে মান্দালাই বে রিসোর্ট ও ক্যাসিনোর কাছাকাছি বা ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। লাস ভেগাসের দক্ষিণ প্রান্তে মান্দালাই বে অবস্থিত। 

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পুলিশ লাস ভেগাস বুলেভার্ড বন্ধ করে দিয়েছে এবং জনগণকে ওই এলাকায় যেতে নিষেধ করেছে। পাশের ম্যাককারান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট বন্ধ করা হয়েছে। গোলাগুলির ঘটনার সময় মান্দালাই বে এলাকার রাস্তাজুড়ে রুট ৯১ হারভেস্ট মিউজিক ফেস্টিভ্যালের শেষ রাত চলছিল। অনুষ্ঠানে গান গাইতে আসা অনেক শিল্পী গুলি ছোড়ার শব্দ শুনেছেন।

লাস ভেগাসের মান্দালাই বে এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: এএফপি
লাস ভেগাসের মান্দালাই বে এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: এএফপি

প্রত্যক্ষদর্শী জন বেসেট বলেন, তিনি রুট ৯১ মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। স্থানীয় সময় রাত ১০টার দিকে গুলির শব্দ শোনেন। ব্যান্ড দ্রুত স্টেজ থেকে নেমে গেলে হট্টগোল তৈরি হয়। সবাই ছুটছিল, অনেকে পদদলিত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কমপক্ষে একজন বন্দুকধারী ওই ফেস্টিভ্যাল চলাকালে গুলি ছুড়েছেন। ভিডিও ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো ছবিতে দেখা গেছে, শত শত মানুষ ঘটনাস্থল থেকে ছুটে পালাচ্ছেন। কয়েকটি ভিডিওতে গুলির আওয়াজ শোনা যায়।

লাস ভেগাসের মান্দালাই বে এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: এএফপি
লাস ভেগাসের মান্দালাই বে এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: এএফপি

এ ঘটনায় একাধিক হতাহতের আশঙ্কা করা হলেও এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: সিএনবিসি, বিবিসি।