লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের আয়োজনে স্বল্প আয়ের অভিবাসীসহ দুস্থ পরিবারের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়েছে। ১৪ অক্টোবর জ্যাকসন হাইটসের খামার বাড়ির সামনে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট বারী হোম কেয়ারের মালিক আসিফ বারী (টুটুল) ক্লাবের সেক্রেটারি ও নরসিংদী জেলা সমিতির সভাপতি আহসান হাবীব। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ১৩ অ্যাসেম্বলিওমেন ক্যাটরিনা ক্রুজ, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট ফাহাদ সোলায়মান।

কর্মসূচি সফল করতে বিশেষ ভূমিকা রাখেন এই কর্মসূচির আহ্বায়ক মোহাম্মদ কাসেমসহ ক্লাবের অন্য সদস্যরা।