লায়েক তরফদারের স্ত্রীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
নিউইয়র্কের ক্রীড়া সংগঠক ও রাজনীতিক লায়েক হাসান তরফদারের স্ত্রী জলি চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১০ অক্টোবর সকালে নিউইয়র্কের নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্বামী, দুই ছেলে, ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জলি চৌধুরীর বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। ১১ অক্টোবর জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা শেষে তাঁকে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম সেমিটারিতে দাফন করা হয়েছে।
মরহুম এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি, মৌলভীবাজার ক্রীড়া সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিক লায়েক হাসান তরফদারের স্ত্রীর অকাল মৃত্যুতে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন—আহবাব চৌধুরী, ওবায়দুল হক, সৈয়দ গৌছুল হোসেন, মাওলানা রশিদ আহমদ, এমদাদ চৌধুরী, জাবেদ উদ্দীন, এমদাদ হোসেন তরফদার, আবদুর রহিম, জুহেল খান, রিপন মিয়া ও খলিলুর রহমান।
এ দিকে লায়েক হাসান তরফদারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুহেল, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাসিম হাসনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ ও কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান।
পৃথক পৃথক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।