লিংকডইন কিনছে মাইক্রোসফট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ হাজার ৬০২ কোটি ডলার দিয়ে পেশাজীবীদের নেটওয়ার্কিং ওয়েবসাইট লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট। গতকাল সোমবার মাইক্রোসফট করপোরেশন ও লিংকডইন করপোরেশন এ-সংক্রান্ত চুক্তির কথা ঘোষণা করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতি শেয়ার ১৯৬ ডলার করে ২ হাজার ৬০২ কোটি ডলার মূল্যমানের লিংকডইনের সব শেয়ার কিনে নেবে মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, লিংকডইনের স্বাধীনতা ও স্বতন্ত্র ব্র্যান্ড-বৈশিষ্ট্য বজায় থাকবে। বিশ্লেষকেরা বলছেন, লিংকডইন কিনে নেওয়া মাইক্রোসফটের ব্যবসার প্রসারে গতি আনবে।