লিংকনের চুলের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের এক গোছা চুলের দাম উঠেছে ২৫ হাজার ডলারে। গত শনিবার এক নিলামে চুলের এ দাম ওঠে। টেক্সাসের হেরিটেজ অকশন নামের একটি নিলাম প্রতিষ্ঠানের সূত্রে এটি জানা গেছে। হত্যাকাণ্ডের শিকার এই মার্কিন প্রেসিডেন্টের এ চুলের গোছাসহ তাঁর ব্যক্তিগত কিছু দ্রব্যের সংগ্রাহক টেক্সাসের ফোর্ট ওয়ার্থ শহরের ইতিহাস অনুরাগী ডোনাল্ড ডাউ। তাঁকে লিংকনের বিভিন্ন স্মারকের বেসরকারি সংগ্রহগুলোর অন্যতম সেরা একটির মালিক মনে করা হয়।
রয়টার্স