লেখকের দৃষ্টিতে সেরা এস্টোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস্টোরিয়ায় মেরিডিথ ক্যাশ
এস্টোরিয়ায় মেরিডিথ ক্যাশ

মেরিডিথ ক্যাশ নামের একজন জনপ্রিয় লেখক একদিন এস্টোরিয়ায় কাটিয়েছেন। সারা দিন কাটিতে তিন মুগ্ধ-বিমোহিত। তিনি এস্টোরিয়াকে বিশ্বের সেরা দশ ‘কুলেস্ট নেইবারহুড’ এর একটি হিসেবে অভিহিত করেছেন।
কী কারণে এই প্রশংসা? প্রধান কারণ এখানকার অসংখ্য রেস্টুরেন্টের মজাদার সব খাবার, নৈশজীবনের আনন্দ, অপরূপ সৌন্দর্যময় পার্ক, চমৎকার শিল্প স্থাপত্য ও বয়ে যাওয়া ইস্ট রিভার নদী। লেখক মেরিডিথ এখানে একদিন কাটিয়ে আনন্দ চিত্তে ফিরে গেছেন। ‘টাইম আউট’ এর জন্য এস্টোরিয়ার কোনো তুলনা নেই বলে মন্তব্য করেছেন এই লেখক। এই তালিকায় বিশ্বের আট নম্বর স্থান পেয়েছে এলাকাটি।
গসিপ কফির কাপুচিনো আর কুকিজ, গ্রিক বিজি গ্রিফেল জাইরো, মুভিং ইমেজ মিউজিয়াম ও এস্টোরিয়া পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন লেখক। নিউইয়র্ক সিটির পাঁচ বরোর একটি কুইন্সের এলাকা এস্টোরিয়া। এর কাছাকাছি এলাকা হলো লং আইল্যান্ড সিটি ও সানিসাইড। এস্টোরিয়া পুরো এলাকা ইস্ট রিভারের তীরে হওয়ায় ম্যানহাটনের আকাশচুম্বী সুউচ্চ ভবনের চমৎকার দৃশ্য দেখা যায়। গ্রিক, মিসরীয়, ইতালিয়ান, ব্রাজিলিয়ান, আইরিশ কমিউনিটির বাস এখানে। এর কারণেই এই এলাকা এত বৈচিত্র্যময়।
লেখক মেরিডিথ ডাউনটাউন ম্যানহাটন থেকে ডব্লিউ ট্রেন নিয়ে থার্টি অ্যাভিনিউয়ে নামেন। ট্রেন স্টেশনের নান্দনিক সৌন্দর্য তাঁকে মুগ্ধ করে। এখানে পুরোনো ও নতুন ধরনের ভবনের পাশাপাশি অবস্থান চোখে পড়ে তাঁর। রেস্টুরেন্ট, কফি শপ, স্টোর ফ্রন্ট, বার সব জায়গাতেই রয়েছে বিশেষত্ব। এতসব বৈচিত্র্যের কারণে এস্টোরিয়াকে বসবাসের উপযোগী খুব ভালো জায়গা মনে হয়েছে ‘ইনসাইডার’ পত্রিকার লেখক মেরিডিথ ক্যাশের।

নয়নাভিরাম এস্টোরিয়া পার্ক
নয়নাভিরাম এস্টোরিয়া পার্ক