ল্যান্সডেইল নগর বিএনপির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনসিলভানিয়ার ল্যান্সডেইল নগরে সাধারণ সভায় বিএনপির নেতা–কর্মীরা
পেনসিলভানিয়ার ল্যান্সডেইল নগরে সাধারণ সভায় বিএনপির নেতা–কর্মীরা

আমেরিকার অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার ল্যান্সডেইল নগরে প্রথমবারের মতো বিএনপির আনুষ্ঠানিক কমিটি গঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার লেন্সডেইলের বাসিন্দা আলাউদ্দিন ব্যাপারীর বাসায় নগরের বিভিন্ন এলাকায় বসবাসকারী বিএনপি সমর্থকেরা একটি সাধারণ সভায় মিলিত হন। 

বোরহান উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং মোহাম্মদ এস আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় আলাপ-আলোচনার ভিত্তিতে উপস্থিত নেতা কর্মীদের সম্মতির ভিত্তিতে আলাউদ্দিন ব্যাপারীকে সভাপতি এবং রাশেদুল আলম রাশেদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৪১ সদস্য বিশিষ্ট নগর কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী এক বছর পর্যন্ত নগর বিএনপিকে আরও সুসংগঠিত করার জন্য কাজ করবে।
কমিটি গঠনের জন্য সাধারণ সভাকে সফল করতে বিশেষ ভূমিকা রাখেন মোহাম্মদ এস আলম মিন্টু, আবদুর রহমান স্বাধীন, হাফিজুর রহমান বুলবুল, বোরহান উদ্দিন আহমেদ, ছালেহ আহমেদ বাবুল, জামশেদ আলম প্রমুখ।
বিএনপির কমিটি গঠনের জন্য এ সাধারণ সভায় মিলিত হওয়ার জন্য জামশেদ আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।