লড়াই জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের লড়াই জমে উঠেছে। কখনো রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, কখনোবা ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে থাকছেন। কোনো প্রার্থীর জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ করা যাচ্ছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প ২৪৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। হিলারি পেয়েছেন ২০৯টি ইলেকটোরাল কলেজ ভোট।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে ট্রাম্পের দরকার ২৬টি ইলেকটোরাল কলেজ ভোট।

ফলাফলের প্রবণতা দেখে, ফুরফুরে মেজাজে ট্রাম্পের শিবির।

অন্যদিকে হিলারি শিবিরও আশাবাদী।