লড়াইয়ের মূল ক্ষেত্র ৬ অঙ্গরাজ্যে ট্রাম্প-হিলারির অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ছয়টি মূল অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রাপ্ত ভোট অনুসারে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। ছয়টির মধ্যে চারটিতে ট্রাম্প ও দুটিতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। বলা হয়ে থাকে, এ অঙ্গরাজ্যগুলোর ফলাফলের ভিত্তিতে আভাস পাওয়া যাবে, কে জয়ী হতে যাচ্ছেন।

সিএনএনের খবরে জানানো হয়, এখন পর্যন্ত ফ্লোরিডায় ট্রাম্প ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। হিলারি পেয়েছেন ৪৭ দশমিক ৭ শতাংশ ভোট। সেখানে ৯৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ২৯টি।

নিউ হ্যাম্পশায়ারে ৫৪ শতাংশ ভোট গণনা হয়েছে। ট্রাম্প ৪৮ দশমিক ৮ শতাংশ ও হিলারি ৪৫ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ৪টি।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। সেখানে হিলারি পেয়েছেন ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট। সেখানে ৯১ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ১৫টি।

ওহাইও অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন ৫৩ দশমিক ২ শতাংশ ভোট। হিলারির পক্ষে ভোট ৪২ দশমিক ৪ শতাংশ। এই অঙ্গরাজ্যে ৮৩ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ১৮টি।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্পের চেয়ে এখন পর্যন্ত হিলারি এগিয়ে। সেখানে হিলারি পেয়েছেন ৪৮ দশমিক ৩ শতাংশ ও ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ৪ শতাংশ। ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ১৩টি।

পেনসিলভানিয়ায় হিলারি ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ। সেখানে ৬৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ২০টি।