শক্তিশালী ভূমিকম্পের পর কয়েকটি দেশে সুনামি সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর মেক্সিকোসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আজ শুক্রবার বিসিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর পিজিজিয়াপান শহর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
রাজধানী মেক্সিকো সিটিতে জোরালো ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে শহরের ভবনগুলো কেঁপে ওঠে। লোকজন ভয়ে রাস্তায় নেমে আসে। রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের পর মেক্সিকো ছাড়াও গুয়াতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মেক্সিকোয় হারিকেন কাতিয়ার আঘাতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে দেশটিতে ভূমিকম্প আঘাত হানল।