শত মেধাবীর স্বর্ণালি স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খান’স িটউটোরিয়াল অ্যানোয়াল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সফল িশক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা
খান’স িটউটোরিয়াল অ্যানোয়াল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সফল িশক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা

নিউইয়র্ক নগরের বিশেষায়িত বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সাফল্য ও পারদর্শিতা দেখিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন আদি কোচিং সেন্টার খান’স টিউটোরিয়াল। ১২ নভেম্বর নগরের কুইন্স কলেজের গোল্ডেন অডিটোরিয়ামে খান’স টিউটোরিয়ালের চতুর্থ বার্ষিক পুরস্কার (অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) বিতরণী অনুষ্ঠানে সবকিছু উপচে এর সাফল্য ও জনপ্রিয়তাই উঠে আসে। 

সাত শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ছাড়াও জনপ্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অ্যাসেম্বলিম্যান ডেভিড আই. ওয়েপ্রেন, কনসাল জেনারেল শামীম আহমেদ, ২৩ ডিস্ট্রিক্ট কাউন্সিলম্যান ব্যারি গোডেনসিক, ইউনেসকো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইলিং লি, জাতিসংঘ পাবলিক ইনফরমেশনের কর্মকর্তা হাওয়া রিয়ালো, তাহসিন চৌধুরী, অনিক খান, সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান, এম. এ. মজুমদার ছাড়াও বক্তব্য রাখেন সেন্টার খান’স টিউটোরিয়াল’এর চেয়ারপারসন নাঈমা খান এবং সিইও ডা. ইভান খান।
উল্লেখ্য, এ বছর খান’স টিউটোরিয়াল’এর ৭২১ জন শিক্ষার্থীকে সনদপত্র এবং মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে ২৯৮ জন কমপক্ষে একটি বিষয়ে সর্বোচ্চ ৪ এর মধ্যে ৪ পেয়েছেন। অন্যদিকে ৪২৩ জন দুই বা দুইয়ের অধিক বিষয়ে সর্বোচ্চ ৪ এর মধ্যে ৪ পেয়েছেন। অর্থাৎ এসব শিক্ষার্থী প্রাথমিক ও জুনিয়র’এর জন্য নির্ধারিত মান অতিক্রম করেছেন। অন্যদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সব শিক্ষার্থীদের মধ্যে ১৯.২৫ শতাংশ গণিতে ৪ ’এ ৪ এবং ১৩ শতাংশ ইংরেজিতে ৪ ’এ ৪ পেয়েছেন। এ দৃষ্টিকোণ থেকে খান’স টিউটোরিয়াল’এর শিক্ষার্থীদের সাফল্য অনন্য। স্মরণযোগ্য ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খান’স টিউটোরিয়াল’এর সহযোগিতা ও সেবা পেয়ে দুই হাজার ৬১৫ জন শিক্ষার্থী নিউইয়র্ক নগরের বিশেষায়িত বিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরবময় যোগ্যতা অর্জন করেন। 

ডা. ইভান খান এ অনুষ্ঠানে শিক্ষার্থী, পিতামাতা-অভিভাবক, কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানিয়ে বলেন, গত ২৩ বছর ধরে খান টিউটোরিয়ালের নিষ্ঠাবান প্রশিক্ষক/ইনস্ট্রাক্টর, ব্যবস্থাপক ও পরিচালকবৃন্দ নিরলসভাবে দায়িত্ব পালন করে প্রতিটি শিক্ষার্থীর উন্নয়নে অক্লান্ত শ্রম দিচ্ছেন। তিনি বলেন, ‘৭২১ জন চলমান শিক্ষার্থীর অসাধারণ কৃতিত্ব উদ্যাপন করতে পেরে আমরা উৎসাহিত ও উজ্জীবিত। এ কৃতিত্বের ভাগীদার তোমরা, তোমাদের সম্মানিত পিতামাতা আর তোমাদের পরিবারের সদস্যবৃন্দ।’ তিনি জানান, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউইয়র্ক অঙ্গরাজ্যে সর্বোচ্চ ৪ পাওয়া ১০-১৫ শতাংশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। এ বছরের গ্রীষ্মে দুটি যথাযথ স্কোর প্রাপ্তদের মধ্যে অঙ্গরাজ্যের ৫-১০ শতাংশের মধ্যে সর্বোচ্চ অবস্থান দখল করেছে। তিনি বলেন, শিক্ষার্থী এবং পরিবারের কঠোর শ্রম ও ত্যাগ ছাড়া এ ধরনের সাফল্য অর্জন করা কারও পক্ষেই সম্ভব নয়।
অভিভাবকদের উদ্দেশে ইভান খান বলেন, ‘আমরা আমাদের মানোন্নয়নের ধারা অব্যাহত রাখার উদ্দেশে নতুন কিছু ধারণার সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছি। আরও উত্তম ও কার্যকর সেবা প্রদানের জন্য আমরা আমাদের দলের প্রশিক্ষণ অব্যাহত রাখব যা শিক্ষার্থীদের জন্য আরও সুবিধা বয়ে আনবে। আমাদের কর্মসূচির মূল হলো শিক্ষার্থীদের উন্নত মানের পরিপূর্ণ বাড়ির কাজ সম্পন্ন করিয়ে দেওয়া। এ জন্য তাদের নিয়মিত আমাদের খান টিউটোরিয়ালে আসতে হবে।’
ইভান খান বলেন, ‘গত সামারে আমরা আমাদের সাপ্তাহিক পাঠ্যক্রমের মূল কর্মসূচির সঙ্গে লেখাকে একটি প্রধান অঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করেছি। ফলে খান টিউটোরিয়ালের শিক্ষার্থীরা ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে থাকবে। আমাদের আমাদের বৈশিষ্ট্যমণ্ডিত মান ধরে রাখতে আমরা শিক্ষার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে ও প্রয়োগে দিনরাত কাজ করছি। আমাদের সব প্রচেষ্টা ও পদক্ষেপ গণিতসহ শিক্ষার্থীদের সবগুলো বিষয়ে বিশেষ পারদর্শিতা ও যোগ্যতা অর্জনে সক্ষম করেছে।’ তিনি বলেন, ‘২৩ বছর আগে আমার বাবা ড. মনসুর খান এ লক্ষ্য নিয়েই খান’স টিউটোরিয়ালের গোড়াপত্তন করেন। আমাদের কৃতি চেয়ারপারসন নাঈমা খানসহ আমরা গত ২৩ বছর ধরে আমার বাবার আরাধ্য লক্ষ্য ধারণ করে এগিয়ে চলছি। বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় কমিউনিটির সন্তানদের গড়ে তোলার শপথে বলীয়ান হয়ে আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছি।’
উল্লেখ্য বর্তমানে খান’স টিউটোরিয়াল ১১টি শাখা থেকে প্রবাসী বাংলাদেশি ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থীদের সাহায্য করছে। এসব শাখা নগরের জ্যাকসন হাইট্স, ক্যাসল হিল, ফ্লোরাল পার্ক, ব্রুকলিন, ওজন পার্ক, জ্যামাইকা (হিলসাইড), সাপটিন (হিলসাইড), অ্যাস্টোরিয়া, পার্কচেস্টার (ব্রঙ্কস) এবং রিচমন্ড হিলে (জ্যামাইকা) অবস্থিত। অচিরেই সানি সাইডে নতুন শাখা খোলা হচ্ছে।
এ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অ্যাসেম্বলিম্যান ডেভিড আই. ওয়েপ্রেন বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যলাভে যোগ্যতা অর্জনে সক্ষম করার জন্য খান টিউটোরিয়াল’এর প্রশংসা করে বলেন, ‘আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমার কাছে অনন্য মনে হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছেলে-মেয়েরা কুইন্স’এর সবচেয়ে সত্যিকার অর্থে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের প্রতিনিধি।’
পুরস্কার প্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, ‘নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও নিউইয়র্ক নগর এবং আমার পক্ষ থেকে বলতে পারি আমরা তোমাদের প্রত্যেকের সাফল্যের জন্য গর্বিত। আমরা তোমাদের অবিচল দৃঢ়তা এবং সক্ষমতার প্রশংসা করি। তোমরা তোমাদের পরিবারের, সমাজের, কমিউনিটির উৎসাহ-উদ্দীপনার উৎস হবে।’
শিক্ষার্থীদের উপদেশ দিয়ে এ আইন-প্রণেতা বলেন, ‘জীবনে সাফল্য অর্জনের অগ্রযাত্রায় তোমার লেখাপড়ার জন্য তোমরা কোনোভাবেই তোমাদের পিতামাতা, পরিবার, সমাজ ও কমিউনিটির ত্যাগ ও অবদানের কথা ভুলে যাবে না এবং এর প্রতিদানও নিশ্চিত করবে।’
নিউইয়র্ক তথা কুইন্স বহু ভাষাভাষী বহু জনগোষ্ঠীর বাসস্থান উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে ১৩০ টির বেশি ভাষা রয়েছে। সারা বিশ্বের শিক্ষার্থীরাই এ নগরীতে রয়েছে। তোমরা বিশ্ব বরোর প্রতিনিধি। এরা আমাদের মূলবোধের প্রতিনিধি। আমরা সবাই একে অপরের মূল্যবোধকে ধারণ করি, সম্মান করি, অনুধাবন করি এবং গ্রহণ করি।’
ওয়েপরিন বলেন, ‘নিউইয়র্ক নগর বৈচিত্র্যময় জনগোষ্ঠীর আবাসস্থল। এ বাস্তবতা মনে রেখেই আমরা সরকারি বিদ্যালয়ে খাবারের বিকল্প ব্যবস্থা হিসেবে হালাল খাঁটি খাবার সরবরাহের জন্য আন্দোলন করছি, যেন সব শিক্ষার্থী সাফল্য লাভের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণে সক্ষম হয়।’
কাউন্সিলম্যান বব র‍্যাঙ্কম্যান বলেন, ‘সারা নিউইয়র্ক নগরী জুড়ে খান’স টিউটোরিয়াল কার্যকর যোগাযোগ গড়ে তুলেছে। এ প্রতিষ্ঠান নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেই আজকের এ বিশাল সমাবেশ সম্ভব হয়েছে।’
শিক্ষার্থীদের বব বলেন, ‘তোমাদের অর্জিত জ্ঞান কেউ লুটে নিতে পারবে না। চেষ্টা করলে তোমরাও বারাক ওবামার মতো কেউ হতে পারবে। তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে কঠোর কাজে মনোযোগী হও।’
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল শামীম আহমেদ বলেন, খান’স টিউটোরিয়াল অনুসরণযোগ্য শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কাজ করছে। এটা রাতারাতি হয়নি। এ প্রতিষ্ঠান দীর্ঘদিনের প্রচেষ্টা ফসল। এ প্রতিষ্ঠান বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থীদের নিউইয়র্ক নগরীর শ্রেষ্ঠতম বিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জনে সাহায্য করছে।
খান’স টিউটোরিয়াল’এর চেয়ারপারসন নাঈমা খান তাঁর বক্তব্যে সাফল্যে উদ্ভাসিত পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমরা এমনভাবে পাঠে মনোযোগী যেন পরবর্তী বছরেও তোমরা আবার এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে সক্ষম হও।’
প্রতিক্রিয়া:
বিশাল অডিটোরিয়ামে শিক্ষার্থী ও তাদের পিতামাতা-অভিভাবক উপস্থিতি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর ঈর্ষণীয় ফল প্রমাণ করে সাফল্যে ও জনপ্রিয়তা খান’স টিউটোরিয়াল সবার শীর্ষে। ঠিক কী কী কারণে এত বিপুলসংখ্যক শিক্ষার্থী এ প্রতিষ্ঠানের সেবা নিচ্ছেন তা জানার কৌতূহল মেটাতে কিছু অভিভাবক এবং শিক্ষার্থীর সঙ্গে আলাপ হয়। এ আলাপচারিতায় তা বেরিয়ে আসে খান’স টিউটোরিয়াল’এর সাফল্য ও জনপ্রিয়তার মূল রহস্য।
কথা হয় মিসেস নিহার সিদ্দিকী তথা শাহীন সুলতানার সঙ্গে। তাঁর মেয়ে পারিসা সিদ্দিকী খান’স টিউটোরিয়াল’এর সেরা শিক্ষার্থী। পারিসা তৃতীয় গ্রেড থেকে এখানে রয়েছে। এখন পঞ্চম গ্রেডে পড়ছে। শাহীন সুলতানা জানান, খান টিউটোরিয়াল’এর ব্যবস্থাপনা/ম্যানেজমেন্ট খুবই ভালো। সবচেয়ে ভালো হচ্ছে শিক্ষার্থী প্রতিদিন কী কাজ করল, কতখানি ভালো করল তা যাচাই করা হয়। কোথায় কী দুর্বলতা রয়েছে তা খতিয়ে দেখেন এবং এ দুর্বলতা দূরীকরণের যথাযথ পরামর্শ দেওয়া হয় এবং পদক্ষেপ নেওয়া হয়।
তিনি বলেন, ‘খান টিউটোরিয়াল’এর সার্ভিসে আমি ভীষণ খুশি। প্রতি মাসে স্টুডেন্ট অব দ্য মান্থ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটা খুবই ভালো উদ্যোগ, যা বাচ্চাদের আরও মনোযোগী ও পরিশ্রমী হতে উৎসাহিত করে। তাদের মনে প্রতিযোগিতার ভাব জাগায় যা তাদের ভালো ফল করার জন্য বিশেষ ভূমিকা রাখে।’

কিউ গার্ডেনের বাসিন্দা উৎপল বড়ুয়ার ছেলে প্রান্তিক বড়ুয়া তৃতীয় গ্রেড থেকে খান’স টিউটোরিয়াল’এ কোচিং করে। তিনি বলেন, ‘এ প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে আমার ছেলে পরপর দুই বছর সব বিষয়ে চার স্কোরের মধ্যে চার স্কোরই পেয়েছে। আমি খুবই খুশি। আমি যেমনটি চাই খান টিউটোরিয়াল’এর সহযোগিতায় আমার ছেলে তা-ই করতে পেরেছে।’ তিনি তাঁর ছেলেকে সপ্তম গ্রেড পর্যন্ত এখানে রাখতে চান। তাঁর অভিজ্ঞতা হলো: ভালো করতে হলে এ প্রতিষ্ঠানের দেওয়া পরামর্শ অনুসরণ করতে হবে।
নেপালি বংশোদ্ভূত রেণু থাপার। তাঁর মেয়ে ঋষি পোকরাল সপ্তম গ্রেডে রয়েছে। রেণু জানান, এখানে ভর্তি হয়ে তিন মাসে তাঁর মেয়ে অনেক কিছু শিখেছে। সে তার গ্রুপে সর্বোচ্চ স্কোর পেয়েছে। মানোন্নয়নের জন্য এ প্রতিষ্ঠানের পরামর্শ ও নির্দেশনা খুবই ভালো। শিক্ষাদান পদ্ধতিও বেশ উন্নত এবং সর্বাধুনিক। এর ব্যবস্থা পরিষদও যোগ্য ব্যক্তিরা রয়েছেন।
ফ্ল্যাশিং’এর বাসিন্দা মনিরা সুলতানার দুই বাচ্চা নাফিজ আবদুল্লা এবং তাহাসিন আবদুল্লা দুই বছর ধরে খান’স টিউটোরিয়াল’এ আসছে। তিনি জানান, এদের নিজস্ব পাঠ্যক্রম/কারিকুলাম রয়েছে। পরীক্ষা কী ধরনের প্রশ্ন হতে পারে তার সুস্পষ্ট রূপরেখা এবং নির্দেশনা এরা শিক্ষার্থীদের দিয়ে থাকেন। এরা নিজেরাই বাচ্চাদের পরীক্ষা/টেস্ট নেন, যা তাদের মানোন্নয়ন এবং স্কুল পরীক্ষায় ভালো করার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে। তার সন্তানই খান’স টিউটোরিয়াল’এ পড়ে ইতিমধ্যেই আশাতীত সাফল্য দেখিয়েছে। সব বিষয়ে চারের মধ্যে চার পেয়েছে। তিনি খান’স টিউটোরিয়াল’এর প্রতি খুবই খুশি। এরা বাচ্চাদের বেশ যত্ন নেন। শিক্ষকেরা অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরামর্শ দেন।
অ্যাস্টোরিয়ায় বাস করেন তাজুল ইসলাম। তার ছেলে মুহতাদি ইসলাম সপ্তম গ্রেডে পড়ছে। সে ভালো করেছে। তাকে স্পেশালাইজড্ স্কুলে ভর্তি করানো হবে। তার মেয়ে মুহতাসিনা ইসলাম খান’স টিউটোরিয়াল’এর সহযোগিতায় বর্তমানে ব্রুকলিন টেকনিক্যাল হাইস্কুলে নবম গ্রেডে পড়ছে।
মুহতাসিনা মনে করেন তিনি খান’স টিউটোরিয়াল’এর সহযোগিতা ও সেবা পেয়েই এ ধরনের অনন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, খান’স টিউটোরিয়াল’এর প্রশিক্ষকেরা সবকিছু সহজ করে বুঝিয়ে দিতেন, যেন আমরা বুঝি। কোনো বিষয়ে সমস্যা হলে তার সমাধান দিতেন। আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেন। আমি এ প্রতিষ্ঠানকে এখনো কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।