শতবর্ষ পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের প্রথম ১০০টি বছরে সাগরের সৌন্দর্য উপভোগের সময় বা অর্থ—কোনোটাই জোটেনি রুবি হল্টের। অবশেষে সুযোগ হলো তাঁর। তাও ১০১ বছরে পা রাখার কয়েক সপ্তাহ আগে। প্রাণভরে উপভোগ করলেন অপার সৌন্দর্য। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এই বৃদ্ধা জীবনের অধিকাংশ সময় পার করেছেন গ্রামের খামারে তুলা সংগ্রহ করে। তাঁর কথায়, ‘সাগর আর এর সৌন্দর্যের কথা শুধু লোকমুখেই শুনেছি। এতে আমারও দেখার সাধ জাগে। কিন্তু সে সুযোগ কখনো হয়নি।’ বিবিসি