শত্রুদের জানান দিতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ‘মিনিটম্যান-৩’ নামের এই ক্ষেপণাস্ত্রটির এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো পরীক্ষা হলো। বিস্ফোরক ছাড়া এই ক্ষেপণাস্ত্র ক্যালিফোর্নিয়ার এক বিমানঘাঁটি থেকে নিক্ষেপ করা হয় ৪,২০০ কি.মি. দূরে প্রশান্ত মহাসাগরীয় এক প্রবাল প্রাচীরে। মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী রবার্ট ওয়ার্ক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দেখার পর বলেন, ২০১১ সাল থেকে অন্তত ১৫ বার এ পরীক্ষা হয়েছে। এটি রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো কৌশলগত শত্রুদের এ বার্তা দেবে যে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রগুলো এখনো সচল আছে।
রয়টার্স