শহীদ তৌহিদ স্মৃতি সংসদের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক

শহীদ তৌহিদ স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি নুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সুমনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিলটন ও সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া। বক্তৃতা করেন জাহাঈীর সোরয়ার্দী, আতিকুল এইচ আহাদ, আহসান উল্ল্যা মামুন, আল মামুন সবুজ ও শাহ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস আহম্মেদ রুমেল, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, মোজাম্মেল সোহাগ, নাজমুল ভাই, হারুন, জাকির হোসেন, শাহজান সাজু,  আবদুল্লাহ আল মামুন, মাসুম রেজা, জাহাঙ্গীর আলম সোহেল, মোহাম্মদ ওমর ফারুক, মশিউর রহমান মশু, সাইফুল ইসলাম, মাহমুদুল হাছান সোহেল, জসিম উদ্দিন, রুবেল, হোসাঈন আকরাম, ইমতিয়াজ বাবু ও সালাউদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে তৌহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।