শানে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মহররম উপলক্ষে শানে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর আহলে সুন্নত ওয়াল জামাত ম্যানহাটন নিউইয়র্ক শাখার উদ্যোগে লেক্সিংটন অ্যাভিনিউ ও ২৮ স্ট্রিটের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
১০ সেপ্টেম্বর মধ্য রাতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র না’ত শরিফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মুরাদ মুজাদ্দেদী, তকরীর করেন ইসলামি চিন্তাবিদ আল্লামা আনসারুল করিম আল আজহারী।
মাহফিলে বক্তব্য রাখেন—আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ ও সহসভাপতি সৈয়দ হেলাল মাহমুদ। মাহফিল পরিচালনা করেন সদস্যসচিব মোতাসিম বিল্লাহ।
উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিয়া, যুগ্ম আহ্বায়ক আলী আকবর, সমন্বয়কারী বাবুল মিয়া ভূঁইয়া, চৌধুরী নবী, মুহাম্মদ আলী বাবু, আবুল কাশেম ভূঁইয়া, আবদুল মান্নান, মনিরুল ইসলাম, ফুয়াদ ফরহাদ, শিমুল হাসান, সোহেল রেজা, আবু কাওসার, আনোয়ার হোসাইন, সিরাজুল ইসলাম সরকার, দেওয়ান আশরাফুল আলম, মুহাম্মদ নাজের উদ্দীন, মুহাম্মদ নজরুল, মনিরুল ইসলাম, মাসুদ সিরাজী, মুহাম্মদ রফিক, মুহাম্মদ হাসান, সাইফুদ্দীন খান, মুহাম্মদ আলী, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ খান, মুহাম্মদ দিদার, মুহাম্মদ ফয়েজ, সরদার আবদুর রব, মোজাম্মেল হক, হাবিব হাসনাত, মুহাম্মদ তৌহিদ, শেখ রফিকুল ইসলাম, ইসরার আহমেদ, ইবরার আহমেদ, মুহাম্মদ ফখরুল ও মুহম্মদ হেলাল প্রমুখ।
বক্তারা শাহাদাতে কারবালার প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ৬১ হিজরির ১০ মহররমের পরবর্তী ইমানদারদের ইমান শাহাদাতে কারবালার শিক্ষার সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত, যা ব্যতিরেকে ইমান পরিপূর্ণ হয় না।
বক্তারা সবাইকে শাহাদাতে কারবালার শিক্ষা ও চেতনায় ব্যক্তি-পরিবার ও সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সালাতু সালাম, কিয়াম ও বিশেষ মোনাজাত পাঠের পর তবারক বিতরণের মাধ্যমে পবিত্র শানে শাহাদাতে কারবালা মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।