শান্ত থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের বাবা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রাউনের শেষকৃত্য সামনে রেখে এ আহ্বান জানান তিনি। সেন্ট লুইসে গত রোববার আয়োজিত এক সমাবেশে জনতার উদ্দেশে মাইকেল ব্রাউন সিনিয়র বলেন, ‘আগামীকাল (সোমবার) যখন আমরা আমাদের ছেলেকে শেষ বিদায় জানাব, তখন আমি যা চাই, তা হলো শান্তি।’ ১৮ বছর বয়সী ব্রাউনকে গত ৯ আগস্ট গুলি করে হত্যা করেন পুলিশের এক শ্বেতাঙ্গ কর্মকর্তা। এ ঘটনার পর বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়লেও সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বিবিসি