শান্তির নোবেলের জন্য ট্রাম্পের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

২০১৬ লের শান্তির নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনয়ন দেওয়া হয়েছে।

অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের একজন পুরুষ সিনেটর বা কংগ্রেসম্যান ট্রাম্পকে ওই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন।

নানা কারণে আলোচিত-সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্পকে কে মনোনয়ন দিয়েছেন, তাঁর নাম প্রকাশ করেননি ক্রিস্টিয়ান।

এবারের শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার শেষ সময় ছিল ১ ফেব্রুয়ারি।

বার্তা সংস্থা রয়টার্সকে ক্রিস্টিয়ান বলেন, পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করে অজ্ঞাত মার্কিনির জমা দেওয়া একটি মনোনয়নপত্র দেখেছেন তিনি। এতে ট্রাম্পের ‘দৃঢ় আদর্শের মাধ্যমে বলিষ্ঠ শান্তির’ সপক্ষে ভূমিকা রাখার কথা বলা হয়েছে।

মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় ট্রাম্পের স্থান পাওয়ার সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন ক্রিস্টিয়ান। তাঁর ভাষ্য, ট্রাম্পের পক্ষে গণমাধ্যমের প্রচার পাওয়ার জন্য কেউ এই মনোনয়নের কাজটি করে থাকতে পারেন।