শান্তিরক্ষা মিশনে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বাস্তব পদ্ধতি গ্রহণ করছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের নীতিমালা অনুসরণ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার অনুশীলন এবং প্রস্তুতির ক্ষেত্রে বাস্তবভিত্তিক পদ্ধতি গ্রহণ করে যাচ্ছে বাংলাদেশ। ২৬ মে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সশস্ত্র সংঘাতের সময় ‘বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসাসেবা’ বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।
মাসুদ বিন মোমেন বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসাসেবার বিষয়টি মূলধারায় রেখে বাংলাদেশের সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের জন্য শান্তিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। নিরাপত্তা পরিষদের চলতি মে মাসের সভাপতি উরুগুয়ে এ উন্মুক্ত বিতর্কের আয়োজন করে।