শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্ক-এর মাসিক সভা অনুষ্ঠিত

শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্ক ইনক-এর কার্যকরী কমিটির মাসিক সভা গত ১ জানুয়ারি বুধবার জ্যাকসন হাইটসের ‘খাবার বাড়ি’ রেস্টুরেন্টের নিচতলায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য নূরুল হাসান, রহিম চৌধুরী, মামুন মিয়াজী, সিনিয়র সহ সভাপতি মো. মোস্তফা রিপন, সহসভাপতি মো. হোসেন বিপ্লব, সহসাধারণ সম্পাদক কবির আলী, সাংগঠনিক সম্পাদক বিমল বারমন, অর্থ সম্পাদক ফরিদ হাসান, সহ অর্থ সম্পাদক মাহবুবুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল আমিন, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন উজ্জ্বল প্রমুখ।
সভার শুরুতে সহসাধারণ সম্পাদক কবির আলীকে শপথ পাঠ করান সভাপতি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া।
এর গত ১২-২৫-২০১৭ইং তারিখ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয় তা নিম্নরূপ:
একুশে ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি ২০ তারিখ রাত ১২:০১ মিনিটে বাংলাদেশ সোসাইটির সঙ্গে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। ২ এপ্রিল সোমবার গুলশান টেরেসে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ২৮ মে সোমবার ইফতার পার্টির আয়োজনের সিদ্ধান্ত হয়। ২ জুলাই সোমবার ইনডোর গেম অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। ২১ জুলাই শনিবার কটন পয়েন্ট পার্ক এ পিকনিক আয়োজিত হবে। সম্মানিত সদস্য সোলায়মান ভূঁইয়া, সদস্য নং: ১৬২কে তাঁর অসুস্থতার কারণে এক মাসের জন্য ৭০০/- ডলার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয় নিচে তাদের নাম ও সদস্য নম্বর দেওয়া হলো : ক. মো: ফরিদুল আলম, সদস্য নং-৬২,খ গউস খান, সদস্য নং ৮৮, গ. রুহুল আমিন সিদ্দিকী, সদস্য নং-১২২, ঘ. মীর এইচ জামাল, সদস্য নং-২০৭, ঙ. মো. মিজানুর রহমান, সদস্য নং-৩০০।