শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটসের ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটসের সদস্য ও অতিথিরা
ইফতার মাহফিলে শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটসের সদস্য ও অতিথিরা

শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্কের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মে নিউইয়র্কের গুলশান টেরেসে এই মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে রোজা, জাকাত এবং ফিতরা নিয়ে বক্তব্য রাখেন সানিসাইড মসজিদের ইমাম হজরত মাওলানা জুবায়ের আর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াসীম উদ্দিন ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স ডেমোক্র্যাট ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, চৌধুরী ল’ ফার্মের কর্ণধার অ্যাটর্নি তাওসিফ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসী চৌধুরী, সিলভিয়া ল’ ফার্মের সহকারী মোহাম্মদ আলী, ঢাকা জেলা সোসাইটির সাবেক সভাপতি মিজানুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি নুরুল হাসান, মো. এফ ফখর এবং ফরিদুল আলম, সৌখিন নাট্যগোষ্ঠীর সভাপতি খায়রুল ইসলাম খোকন, ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার শামসুদ্দিন বশির। সংগঠনের উপদেষ্টা মির এইচ জামাল, সিনিয়র সহসভাপতি মো. মোস্তফা রিপন, সহসভাপতি মো. হোসেন বিপ্লব, সহসাধারণ সম্পাদক কবির আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক ফরিদ হাসান, সহ অর্থ সম্পাদক মাহাবুবুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন এবং প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য রহিম চৌধুরী।

সংগঠনের সদস্য মো. আবদুস ছাত্তার অসুস্থতার কারণে এক মাস কাজ করতে পারবেন না। এ কারণে মাহফিলে তাঁকে গঠনতন্ত্র অনুযায়ী অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত হন বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য এমদাদুল হক কামাল, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সদস্য মো. আজাদ বাকির, বাংলাদেশ কার ও লিমোজিন অ্যাসোসিয়েশনের সভাপতি নওশেদ হোসেন, অ্যাটর্নি হাসান মালিক, মেস মিউসিলের সিনিয়র ইনস্যুরেন্সের ওয়ার্কার মো. আজিজুল হক।

ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আগামী ১৫ জুন বার্ষিক বনভোজন এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।