শাহ নেওয়াজ-টুকু ও দিদার-কামরুল প্যানেল হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ)-এর দ্বিবার্ষিক (২০১৮-২০১৯) নির্বাচন আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ জন্য সংগঠনের নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে ২০ অক্টোবর, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ৩০ নভেম্বর। এবার সদস্য ফি ধরা হয়েছে এক শ ডলার। এ ছাড়া সংগঠনের মুলতবি সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। জেবিবিএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেবিবিএ’র সদস্যদের মধ্যে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। নড়েচড়ে বসছেন সম্ভাব্য প্রার্থীরা। মেরুকরণ চলছে প্যানেল প্রক্রিয়ায়। ভাঙচুর চলছে একে অপরের মধ্যে। পাশাপাশি জেবিবিএ’র নির্বাচন নিয়ে সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরাও মুখ খুলতে শুরু করেছেন। তারা যোগাযোগ করছেন নেতাদের সঙ্গে।
সংগঠন সংশ্লিষ্টরা জানান, জেবিবিএ’র আগামী নির্বাচনে দুটি প্যানেল হতে চলেছে। এক প্যানেলে থাকছেন মোহ1
াম্মদ শাহ নেওয়াজ ও মাহবুবুর রহমান টুকু। আর অপর প্যানেলে থাকছেন দিদারুল ইসলাম দিদার ও কামরুজ্জামান কামরুল। এ ছাড়া সভাপতি পদে মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নাম শোনা যাচ্ছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ‘শাহ নেওয়াজ-টুকু’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী শাহ নেওয়াজ জেবিবিএ’র বর্তমান কমিটির সহ সভাপতি আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান টুকু জেবিবিএ’র বিগত নির্বাচনে স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। অপরদিকে ‘দিদার-কামরুল’ প্যানেলের সভাপতি পদ প্রার্থী দিদারুল ইসলাম দিদার জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বিগত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী কামরুজ্জামান কামরুল একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
সূত্র জানায়, জেবিবিএ’র বিগত নির্বাচনে শাহ নেওয়াজ ‘দিদার-কামরুল’ প্যানেল থেকে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। কিন্তু এবার শাহ নেয়াজ ও দিদারুল ইসলাম দিদার দুই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, জিকো-তারেক যেহেতু একই প্যানেল থেকে বিগত দিনে নির্বাচিত হয়েছেন, তাই আগামী নির্বাচনে তাঁদের একই প্যানেল থেকে কার্যকরী পরিষদে থাকার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে জিকো কার্যকরী পরিষদ সদস্য আর তারেক সহ সভাপতি প্রার্থী হতে পারেন।
আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীরা সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছেন। গত কয়েক বছরে জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় ওই সব প্রতিষ্ঠানের মালিকদের সদস্য করতে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। কেউ কেউ স্বেচ্ছায় সদস্য পদ নিচ্ছেন আবার কোনো কোনো প্রতিষ্ঠানের মালিককে সদস্য বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইউএনএ প্রতিনিধিকে জানান। পাশাপাশি জ্যাকসন হাইটসে গভীর রাত পর্যন্ত চলছে সংশ্লিষ্টদের বৈঠক। চলছে ভোটের হিসাব-নিকাশ। আলোচনা হচ্ছে কে কে জেবিবিএ’র সদস্য/ভোটার, কোথায় কোথায় ভোট আছে, কে কে ভোটার হতে পারেন, কীভাবে ভোটার বানানো যেতে পারে ইত্যাদি।
একটি সূত্রমতে, জেবিবিএ’র আসন্ন নির্বাচনে রাজনৈতিক পরিচয়টিও ফ্যাক্টর হতে পারে। বিশেষ করে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ সরাসরি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ দেশীয় কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকায় দলগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিরা তাঁদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন। ফলে সব মিলিয়ে জেবিবিএ’র আগামী নির্বাচন বেশ জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০ বছর আগে জ্যাকসন হাইটসের বাংলাদেশি ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠা করেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) ইন্ক। এক যুগেরও অধিক সময় পথ পেরিয়ে ২০১২ সালে জেবিবিএ ইনক’র নাম পরিবর্তন করে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন নিউইয়র্ক ইনক অর্থাৎ জেবিবিএ
এনওয়াই ইনক করা হয়। মাঝে বিভিন্ন কারণে জেবিবিএ বিভক্ত হয়ে হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে ‘জেবিবিএ এনওয়াই ইনক’ গঠন করেন।