শাহাদাৎ হোসেনের মা আয়শা বেগমের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়শা বেগম
আয়শা বেগম

মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সহসভাপতি শাহাদাৎ হোসেনের মা আয়শা বেগম ২৫ আগস্ট বাংলাদেশে নিজগৃহে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনি রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ২৮ আগস্ট এশার নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার অ্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুহাম্মদ আব্দুস ছাদিক। দোয়া মাহফিলে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মো. শামীম হোসেন, অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।