শাহেদুন্নেছার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের শোক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইনকের কার্যকরী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক গোলাম মোহাম্মদের মা শাহেদুন্নেছা বেগমের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনটির সভাপতি এম এ আজিজ নঈমী ও সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক গোলাম মোহাম্মদের মা শাহেদুন্নেছা বেগম ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের ফিরোজশাহ কলোনি জামে মসজিদে সকাল ৭টায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই দিন মাগরিব নামাজের পর মৌলভীবাজারের মুন্সিবাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সিবাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।