শিক্ষাখাতে বাজেট কর্তন নিউইয়র্ক সিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগ করোনাভাইরাস সংক্রান্ত সংকটের কারনে ২৬৪ মিলিয়ন ডলার বাজেট কর্তন করছে বলে কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন। এই বাজেটের অর্থ স্ল্যাশ (শিক্ষকদের প্রশিক্ষণ থেকে বরাদ্দ টাকা) থেকে বের করা হবে বলা হয়েছে।

এই অর্থ প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচিতে সাধারণত ব্যয় করা হতো। এখন বাজেট কর্তন করায় এই প্রি ও প্রাথমিক শিক্ষকসহ শিক্ষার ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এ কারণে বেশ কয়েকটি স্ট্র্যাপড সিটি এজেন্সি থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয়ের অংশ সরকার এই মহামারির সময়ে মানুষের জন্য ব্যয় করবে। ফেয়ার স্টুডেন্ট ফান্ডিংয়ের অর্থের জন্য ১০০ মিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে, এটি দারিদ্র্য ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া হবে।

শিক্ষা বিভাগের মুখপাত্র মিরান্ডা বারবোট বলেছেন, এই অভূতপূর্ব সংকট চলাকালীন সিটি অবিশ্বাস্য আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে। কর্তন প্রয়োজন হলেও মেয়র ও চ্যান্সেলর বিদ্যালয়ের শিক্ষার জন্য অনলাইন পাঠদানের দিকে মনোনিবেশ করেছেন। নিউইয়র্কে এ বছরের শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।