শিক্ষার্থীদের আউটডোর সমাবর্তন অনুষ্ঠানের অনুমতি দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর ফিল মারফি রাজ্যের স্কুলগুলোকে জুলাইয়ের শুরুতে আউটডোর স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন। তার সূত্র ধরে নিউইয়র্ক নগরের একজন কাউন্সিলম্যান মনে করেন, ২০২০ ক্লাসের শিক্ষার্থীদের নিউজার্সির মতো আউটডোরে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের অনুমতি দেওয়া উচিত।
এক চিঠিতে সংখ্যালঘু নেতা স্টিভেন মাত্তিও গভর্নর অ্যান্ড্রু কুমোর কাছে জানতে চেয়েছেন, তিনি নিউজার্সির গভর্নর ফিল মারফির মতো বিষয়টি বিবেচনা করবেন কিনা। কারণ ফিল মারফি ইতিমধ্যে ঘোষণা করেছেন, গার্ডেন রাজ্যের স্কুলগুলোকে জুলাইয়ের শুরুতে আউটডোর স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে এই শর্তে, তারা যেন করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে বাঁচতে উপযুক্ত সামাজিক দূরত্ব অনুসরণ করেন।
মাত্তিও লিখেছেন, যারা ২০২০ সালের ক্লাসে আছেন, তাদের বন্ধুদের সঙ্গে পার্টিতে অংশ নেওয়াসহ বহু দশক ধরে উত্তীর্ণদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ ছিল না।
মাত্তিও আরও বলেন, গভর্নর মারফির পরিকল্পনাটি যৌক্তিক, নিরাপদ ও অনন্য অবস্থানের স্বীকৃতি দেয়। তিনি বলেন, ২০২০ সালের ক্লাসের পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি গভর্নর মারফি কর্তৃক ঘোষিত পরিকল্পনার অনুরূপ একটি সমাবর্তন পরিকল্পনা বাস্তবায়ন করুন এবং এখানে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবর্তন অনুষ্ঠান উদ্‌যাপনের ব্যবস্থা নেওয়া হবে।
নিউইয়র্ক নগরের স্কুলগুলো প্রথম ধাপে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। গভর্নর কুমো আনুষ্ঠানিকভাবে ১ মে ঘোষণা করেছিলেন, রাজ্য পর্যায়ে বেশির ভাগ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বরোজুড়ে কয়েকটি স্কুল তাদের স্নাতকদের স্বীকৃতি দেওয়ার জন্য লনের অবস্থার বিষয়টি জানিয়েছে। যদিও নিউইয়র্ক রাজ্যের স্কুলগুলো কখন অনুষ্ঠান শুরু করতে পারবে, সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে অনেকে ভার্চুয়াল স্নাতক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।