শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য অগ্রাধিকার দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যকর খাদ্য ও পুষ্টি শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে সাংবাদিক, আইনজীবী এবং স্কুলগামী শিশুদের মায়েরা ২৩ জুন এক সমাবেশ করে দাবি করেছেন।

এনওয়াইসি হেলথ স্কুল অ্যান্ড ফুড অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা বলেন, অনেক স্কুল শিক্ষার্থীদের যথাযথ পুষ্টি ও পুষ্টিকর শিক্ষা প্রোগ্রাম সরবরাহ করতে যথেষ্ট পরিমাণে কাজ করছে না। বিশেষত যারা কম আয়ের লোকজন, তাদের জন্য যা অত্যন্ত দরকারি।

পুষ্টিকর খাবার নিয়ে সোচ্চার লোকজন বলছেন, ব্যস্ত নগরী নিউইয়র্কের নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের এই মুহূর্তে প্রতিদিনের খাবার মেন্যু হলো ব্যাগ থেকে সোজা ওভেনে। তাই তারা শিশুদের জন্য বাস্তব জ্ঞান সম্মত লোকদের দ্বারা তৈরি প্রকৃত পুষ্টিকর খাবার দাবি করছেন।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে, আমেরিকার ১০ শতাংশেরও কম শিশু সুপারিশকৃত দৈনিক পরিমাণের চেয়ে কম সবজি খায়। ৪০ শতাংশেরও কমসংখ্যক আমেরিকান শিশু সুপারিশকৃত ফলের কম পরিমাণ ফল খায়। নিউইয়র্ক স্টেটে কোনো প্রাথমিক সেবা এবং শিক্ষা লাইসেন্সের নিয়ম নেই যা স্কুলের বাচ্চাদের মধ্যে ফল বা সবজি সরবরাহের জাতীয় মান নির্ধারণ করবে।

এনওয়াইসি স্বাস্থ্যকর স্কুল খাদ্য জোটের প্রতিনিধিরা এবং অন্যান্য সমর্থকেরা ২৩ জুন সমাবেশের মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের কাছে স্কুলগুলোর কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চারটি পরিবর্তন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এগুলো হলে—১. আরও নতুন নতুন টাটকা খাবার; ২. রন্ধন সম্পর্কীয় এবং পুষ্টিকর শিক্ষা; ৩. প্রতিটি স্কুলে বাগান করা শেখানো। যাতে বাচ্চারা শিখতে পারে কীভাবে সবজি বা ফলমূল চাষ করা হয়; ৪. দুপুরের খাবারের জন্য সময় বাড়িয়ে দেওয়া, যাতে দীর্ঘ সময় নিয়ে শিক্ষার্থীরা সঠিকভাবে তাদের খাবার খেতে পারে।
দেখা গেছে, টিফিনের সময় কম থাকায় শিক্ষার্থীরা টিফিন বিরতিতে খাবার না খেয়েই থাকে। এতে স্কুলের বাচ্চাদের পুষ্টি ঘাটতি থেকে যায়। স্কুলেই যেহেতু বাচ্চাদের বেশি সময় থাকতে হয় তাই স্কুলের পুষ্টি সেবা এবং পুষ্টি শিক্ষার কোনো বিকল্প নেই। এ কারণে সমাবেশে বক্তারা সরকার এবং সিডিসির দৃষ্টি আকর্ষণ করেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আমেরিকার স্বাস্থ্যসেবা প্রতিরোধ এবং প্রস্তুতির সর্বজনীন স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে আমেরিকার স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।