শিম্পাঞ্জির অধিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিম্পাঞ্জির ‘মানবাধিকার নেই’।  রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এক ব্যক্তির পোষা শিম্পাঞ্জিকে ছেড়ে দিতে প্রাণী অধিকার রক্ষাবিষয়ক সংগঠন নন-হিউম্যান রাইটস প্রজেক্ট আদালতে যায়। সংগঠনটির যুক্তি, শিম্পাঞ্জি মানুষের মতো বৈশিষ্ট্য ধারণ করে বলে প্রাণীটি মানুষের অধিকারগুলো ভোগ করার যোগ্য। আদালত এই যুক্তি খারিজ করে দিয়ে বলেন, শিম্পাঞ্জি যেমন স্বীকৃত ‘আইনগত কোনো ব্যক্তি নয়’, তেমনি এটি ‘আইনগত কোনো দায়িত্বও পালন করতে পারে না’। আদালতের এই রায়ের বিরুদ্ধে সংগঠনটি আবার আপিল করবে বলে জানিয়েছে। 
বিবিসি