শিল্পী ও যন্ত্রীদের সহায়তায় চ্যানেল ৫২-এর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে বেকার শত শত শিল্পী আর দুস্থ যন্ত্রীদের মানবিক সহায়তার লক্ষ্যে প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে নিউইয়র্কের বহুল প্রচারিত চ্যানেল ৫২ আগামী ২৮ জুন নিউইয়র্ক সময় রাত ১০টায় আয়োজন করেছে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুলের উপস্থিতিতে সংগীত ও ফান্ড রাইজিং সন্ধ্যা।

শারমিনা সিরাজের উপস্থাপনায় ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামের এই মানবিক আয়োজনে আরও সংযুক্ত থাকবেন ফিরোজ আহমদ, ইশতিয়াক এ সিদ্দিক, ইশতিয়াক রূপু, হুমায়ূন আহমদ চৌধুরী, মাহমুদ হানিফ, এম এ জুয়েল, হোসেন পাঠান, রোমেল হোসেন, হেলাল চৌধুরী এবং নাসরিন আহমদ। ২৮ জুন রাত শুরু হওয়া অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশের দুস্থ শিল্পী এবং যন্ত্রীদেরকে আর্থিক সহায়তা করা হবে। আগ্রহী দাতাদের ৩৪৭-৪৩৯-২৯১৬ নম্বরে ফোনে কল করতে অনুরোধ করা হচ্ছে।