শিল্পী রিজিয়াকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যানের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ব্রঙ্কসের পেলম বে’র একটি পার্টি হলে কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনকে সম্মাননা জানান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান লুইস সেপলভাদা
নিউইয়র্কের ব্রঙ্কসের পেলম বে’র একটি পার্টি হলে কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনকে সম্মাননা জানান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান লুইস সেপলভাদা

প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনকে সম্মাননা জানিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান। ১১ অক্টোবর নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের পেলম বে’র একটি পার্টি হলে বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা আয়োজিত অনুষ্ঠানে রিজিয়া পারভীনের হাতে সম্মাননা তুলে দেন অ্যাসেম্বলিম্যান লুইস সেপলভাদা।
নিউইয়র্কপ্রবাসী অর্ধশতাধিক বিশিষ্ট বাংলাদেশির উপস্থিতিতে লুইস সেপলভাদার থেকে তাঁর ডেপুটি চিফ অব স্টাফ ইব্রাহিম ইশরাত শিল্পী রিজিয়া পারভীনের কাছে সম্মাননা হস্তান্তর করেন।
সম্মাননা পাঠ শেষে সেপলভাদারের পক্ষ থেকে তাঁর ডেপুটি চিফ অব স্টাফ ইব্রাহিম ইশরাত বলেন, রিজিয়া পারভীনের মতো গুণী শিল্পীরা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে বাংলাদেশি সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোকিত করছেন।
রিজিয়া পারভীনকে এ ধরনের সম্মাননা জানানোকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার সভাপতি আইনজীবী নাসরীন আহমেদ বলেন, ‘রিজিয়া পারভীনের এমন সম্মানজনক অর্জন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকেও সম্মানিত করেছে। এ জন্য আমরা গর্বিত।’ তিনি আশা করেন, ভবিষ্যতেও নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যান্য পেশায় নিয়োজিত সফল বাংলাদেশিরাও একই ধরনের সম্মান অর্জন করবেন।
অনুষ্ঠানে রিজিয়া পারভীন বলেন, আজকের এ সম্মাননা তাঁর জীবনের সেরা প্রাপ্তি। এ সম্মাননা তাঁকে উজ্জীবিত করেছে এবং তিনি তার সংগীত চর্চাকে আরও এগিয়ে নিতে উৎসাহবোধ করছেন। এ ধরনের অনুষ্ঠানের আয়োজনকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করে রিজিয়া পারভীন
বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকাকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক হারুনা আকতার রোজি, সহসভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমদ, বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, হাসান্নুজ্জামান সাকি (সাপ্তাহিক আজকাল), আনিসুর রহমান (প্রথম আলো), বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নুরুল আবেদীন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব
নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, অন্তর শো বিজের লিটন, গ্রেটার কুমিল্লা ফাউন্ডেশনের প্রকৌশলী আবদুল খালেক প্রমুখ।
স্বদেশ ও আমেরিকায় বিশেষ অবদানের জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিল থেকে সম্মাননা পেয়েছে সাংস্কৃতিক
সংগঠন বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ
আমেরিকা এবং অ্যাসেম্বলি সম্মাননা পান বিশিষ্ট অভিনয় শিল্পী তমালিকা কর্মকার।